infonatunsomoy@gmail.com শুক্রবার, ৮ মে ২০২৬
২৫ বৈশাখ ১৪৩৩

বাংলাদেশ সফর শেষে কঠিন চ্যালেঞ্জে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ মে ২০২৬ ১৩:০৫ পিএম

ব্যস্ত সূচিতে পাকিস্তান ক্রিকেট

বাংলাদেশ সফরে এসে ব্যস্ত আন্তর্জাতিক সূচির মধ্যেই রয়েছে পাকিস্তান ক্রিকেট দল। আগামীকাল (শুক্রবার) থেকে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ খেলবে সফরকারীরা। এর মধ্যেই পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। মে-জুনে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজের ম্যাচগুলো হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে পাকিস্তান সফর করেছিল অস্ট্রেলিয়া। এছাড়া ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপপর্বের ম্যাচও তারা পাকিস্তানের মাটিতে খেলেছে। যদিও বৃষ্টির কারণে দুটি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল। আসন্ন সিরিজটি এমন সময়ে অনুষ্ঠিত হবে, যখন ভারতে আইপিএলের শেষ পর্যায়ের খেলা চলবে। ফলে অধিনায়ক প্যাট কামিন্সসহ অস্ট্রেলিয়ার কয়েকজন সিনিয়র ক্রিকেটারকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত বছরের অক্টোবরের পর আর কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি অস্ট্রেলিয়া। দীর্ঘ বিরতির পর পাকিস্তান সিরিজ দিয়েই তারা আবারও এই ফরম্যাটে ফিরবে। এরপরই আগামী ৯ জুন বাংলাদেশ সফরে আসবে অস্ট্রেলিয়া দল। সফরে সীমিত ওভারের দুই ফরম্যাটে সিরিজ খেলবে তারা। প্রায় ১৫ বছর পর বাংলাদেশের মাটিতে ওয়ানডে খেলতে নামবে অজিরা।

অন্যদিকে, নিজেদের সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে ২-১ ব্যবধানে হেরেছিল পাকিস্তান। সম্প্রতি পাকিস্তানের ক্রিকেটাররা ব্যস্ত ছিলেন দেশটির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পিএসএলে। সেই আসর শেষ করেই আন্তর্জাতিক ব্যস্ততায় ফিরেছে দলটি। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়েই নতুন মিশন শুরু হচ্ছে শাহিন আফ্রিদি ও বাবর আজমদের।

পাকিস্তান-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের সূচি অনুযায়ী, ৩০ মে রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে প্রথম ওয়ানডে। দ্বিতীয় ওয়ানডে ২ জুন এবং তৃতীয় ওয়ানডে ৪ জুন, দুটি ম্যাচই হবে লাহোরে।

অস্ট্রেলিয়া-পাকিস্তান সিরিজ সূচি

তারিখ ম্যাচ ভেন্যু

৩০ মে – প্রথম ওয়ানডে রাওয়ালপিন্ডি

২ জুন – দ্বিতীয় ওয়ানডে লাহোর

৪ জুন – তৃতীয় ওয়ানডে লাহোর

সম্পর্কিত খবর

বাংলাদেশ সফর শেষে কঠিন চ্যালেঞ্জে পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ মে ২০২৬ ১৩:০৫ পিএম