বোরহানউদ্দিনে মাদকসহ কাচিয়ার মাদক বিক্রেতা সিরাজ আটক
ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নে ১৪ পিস ইয়াবা ও ১৫০ গ্রাম গাঁজাসহ সিরাজ সিকদার নামক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পদ্মামনসা গ্রামের এলাকা থেকে গাজা ও ইয়াবাসহ মাদক কারবারি সিরাজ সিকদারকে আটক করা হয়েছে। বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারিকে আটক করা হায়। আটককৃত সিরাজ সিকদার পদ্মামনসা গ্রামের মৃত জাহাঙ্গীরের ছেলে।
স্থানীয়রা জানান, দির্ঘদিন যাবত কাচিয়া ইউনিয়নে ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছিল সিরাজ সিকদার। তার মদকের কবলে যুব সমাজ। তাকে মাদকসহ আটক করায় পুলিশের প্রশংসা করেন স্থানীয় সচেতন মহল। এছারাও পুলিশের মাদক বিরোধী অভিযানকে ধন্যবাদ জানান তারা।
অন্যদিকে মাদক বিরোধী পুলিশের অভিযান বানচাল করতে মরিয়া হয়ে উঠেছে মাদকের ডিলার চক্র। ওসির প্রসংশায় সাধারণ মানুষ তবে আতংকে রয়েছে মাদক কারবারির ডিলার চক্র।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান চলমান রয়েছে।
