infonatunsomoy@gmail.com শুক্রবার, ৮ মে ২০২৬
২৫ বৈশাখ ১৪৩৩

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ মে ২০২৬ ১০:০৫ এএম

প্রতিকি

খাগড়াছড়ির পানছড়িতে ইমন হোসেন (২৫) নামে ইউপিডিএফের (গণতান্ত্রিক) এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৬টার দিকে পানছড়ি-লৌগাং সড়কের ইসলামপুর ডাউন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকার রুহুল আমিনের ছেলে। তিনি ইউপিডিএফের (গণতান্ত্রিক) কালেক্টর হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার লৌগাং হাটের দিন হওয়ায় ভোরে তিনি ইসলামপুর ডাউন এলাকায় যান। এ সময় একদল সশস্ত্র দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ইউপিডিএফের (গণতান্ত্রিক) সংগঠক অমর চাকমা দাবি করেন, নিহত ইমন তাদের দলের সদস্য ছিলেন। তিনি এ হত্যাকাণ্ডের জন্য ইউপিডিএফ (প্রসিত) গ্রুপকে দায়ী করেছেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, এই হত্যার খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে। লাশ উদ্ধার ও তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

নতুনসময়/আইএ/

সম্পর্কিত খবর

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ মে ২০২৬ ১০:০৫ এএম