ইসরায়েলি হামলায় লেবাননের বেসামরিক প্রতিরক্ষা সদস্য নিহত
দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় লেবাননের বেসামরিক প্রতিরক্ষা বাহিনীর এক সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার (৮ মে) লেবাননের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা।
লেবাননের বেসামরিক সাধারণ প্রতিরক্ষা অধিদপ্তর এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, বেসামরিক সাধারণ প্রতিরক্ষা অধিদপ্তর রাশায়া-কফারশৌবা সড়কে ইসরায়েলি বিমান হামলায় রাশায়া আল-ফখার কেন্দ্রের একজন বেসামরিক প্রতিরক্ষা সদস্যের শাহাদাত বরণের ঘোষণা দিচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক
