infonatunsomoy@gmail.com শুক্রবার, ৮ মে ২০২৬
২৫ বৈশাখ ১৪৩৩

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৮ মে ২০২৬ ১৪:০৫ পিএম

প্রতিকি

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ৯ ঘণ্টার ব্যবধানে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালে হাম ও হামের উপসর্গে ২৪ শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার দুপুরে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল উমর মুনীর রাশেদ এ তথ্য নিশ্চিত করেন।

বৃহস্পতিবার মারা যাওয়া চার শিশু হলো– সিলেট নগরের আখালিয়া সুরমা আবাসিক এলাকার আব্দুল মুমিন ও সুমি বেগম দম্পতির আট মাসের শিশু সন্তান মাহদি হাসান (সন্ধ্যা ৬টা), দক্ষিণ সুনামগঞ্জের আসামপুর গ্রামের সুনু মিয়ার ছয় মাসের শিশুসন্তান মুস্তাকিন (সন্ধ্যা ৭টা), রাত ১১টায় সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ৭ মাস বয়সী শিশু জারা এবং রাত ২টা ৪৫ মিনিটে দিরাইয়ের রায়নগরের ৮ মাস বয়সী শিশু রাইহানা মারা যায়।

হাসপাতাল সূত্র জানায়, হামের উপসর্গ দেখা দিলে মঙ্গলবার বিকাল পৌনে ৫টার দিকে মাহদিকে পিআইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার তার মৃত্যু হয়। অপরদিকে, শিশু মুস্তাকিনকে ৩ মে দুপুর ২টায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে তার মৃত্যু হয়। রাত ১১টায় মৃত্যু হয় শিশু জারার।

এর আগে বৃহস্পতিবার সকালে সিলেটের শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সজিবুল ইসলাম নামে এক বছরের আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। এ ছাড়া চার দিন চিকিৎসাধীন থাকার পর মারা যায় শিশু রাইহানা। এ নিয়ে সিলেটে হাম ও হামের উপসর্গে ২৪ জনের মৃত্যু হলো।

সিলেট বিভাগের সহকারী স্বাস্থ্য পরিচালক ডা. নুরে আলম শামীম জানান, বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে মোট ২৩৩ জন সন্দেহজনক হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৯২ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ জন নতুন সন্দেহজনক রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

সম্পর্কিত খবর

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮ মে ২০২৬ ১৪:০৫ পিএম