আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘পাংখা রুবেল’ গ্রেফতার
রাজধানীর আদাবর এলাকায় পুলিশের বিশেষ অভিযানে তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ও একাধিক মামলার আসামি রুবেল ওরফে ‘পাংখা রুবেল’কে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে আদাবর থানার শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে তেজগাঁও জোনের এডিসি মো. জুয়েল রানা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ জানিয়েছে, গ্রেফতার রুবেল আদাবর থানার দুটি পরোয়ানাভুক্ত মামলার আসামি। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজি ও মাদক-সংক্রান্ত মোট নয়টি মামলা রয়েছে।
এছাড়া তিনি মোহাম্মদপুরের কিশোর গ্যাং ‘রক্ত চোষা জনি গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত।
