infonatunsomoy@gmail.com শুক্রবার, ৮ মে ২০২৬
২৫ বৈশাখ ১৪৩৩

সেবার মান উন্নয়নে দ্রুত পদক্ষেপের আশ্বাস

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৭ মে ২০২৬ ১৭:০৫ পিএম

ছবি: নতুন সময়

ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। সম্প্রতি হাসপাতালটির পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে মনোনীত হওয়ার পর আজ বৃহস্পতিবার বেলা ১১টায় তিনি প্রথমবারের মতো হাসপাতালটির বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেন।

গত ৫ মে ২০২৬ তারিখে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী নুরুল হক নুরকে পটুয়াখালী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে মনোনীত করা হয়। দায়িত্ব গ্রহণের পরপরই তিনি হাসপাতালের বিদ্যমান সমস্যা, চিকিৎসাসেবার মান এবং রোগীদের সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, মেডিসিন ওয়ার্ড, সার্জারি ওয়ার্ড, শিশু বিভাগ, বহির্বিভাগসহ বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এসময় হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা রোগী ও স্বজনদের সঙ্গেও কথা বলেন তিনি। রোগীদের কাছ থেকে চিকিৎসাসেবার নানা সীমাবদ্ধতা, ওষুধ সংকট, শয্যা স্বল্পতা এবং জনবল ঘাটতির বিষয়ে অভিযোগ শোনেন।

পরে হাসপাতালের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় চিকিৎসক, নার্স ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে হাসপাতালের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন নুরুল হক নুর। তিনি বলেন, পটুয়াখালীর সাধারণ মানুষ যেন ঢাকামুখী না হয়ে নিজ জেলাতেই উন্নত চিকিৎসাসেবা পায়, সেটি নিশ্চিত করতে হবে। হাসপাতালের সেবার মান বাড়াতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, চিকিৎসাসেবা একটি মৌলিক অধিকার। এখানে রোগীরা যেন হয়রানি ছাড়া সঠিক চিকিৎসা পায়, সে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে। হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ এবং চিকিৎসক-নার্স সংকট নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করা হবে।

নুরুল হক নুর বলেন, আমি শুধু পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নয়, পটুয়াখালী-৩ আসনের একজন জনপ্রতিনিধি হিসেবেও এই হাসপাতালের উন্নয়নে কাজ করতে চাই। স্থানীয় মানুষের প্রত্যাশা পূরণে সবাইকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।

পরিদর্শনকালে হাসপাতালের চিকিৎসকরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা জানান, জনবল সংকট, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতির অভাব এবং রোগীর তুলনায় শয্যা সংখ্যা কম থাকায় কাঙ্ক্ষিত সেবা দিতে অনেক সময় বেগ পেতে হয়।

হাসপাতালের এক কর্মকর্তা বলেন, বর্তমানে হাসপাতালে রোগীর চাপ অনেক বেশি। সীমিত জনবল নিয়ে চিকিৎসক ও নার্সরা কাজ করছেন। প্রয়োজনীয় সহায়তা পেলে সেবার মান আরও বাড়ানো সম্ভব।

একজন রোগীর স্বজন বলেন, হাসপাতালে কিছু সমস্যা আছে, তবে নতুন করে নজরদারি বাড়লে সাধারণ মানুষ উপকৃত হবে বলে আশা করছি।

পরিদর্শন শেষে নুরুল হক নুর হাসপাতালের সার্বিক কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। একই সঙ্গে রোগীদের সেবার ক্ষেত্রে আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সম্পর্কিত খবর

সেবার মান উন্নয়নে দ্রুত পদক্ষেপের আশ্বাস

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে নুরুল হক নুর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৭ মে ২০২৬ ১৭:০৫ পিএম