infonatunsomoy@gmail.com শুক্রবার, ৮ মে ২০২৬
২৫ বৈশাখ ১৪৩৩

চৌগাছায় বিশেষ অভিযানে ইয়াবাসহ আটক ১

প্রকাশিত: ০৭ মে ২০২৬ ১১:০৫ এএম

সংগৃহিত

যশোরের চৌগাছায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার রঘুনাথপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, বুধবার (৬ মে) বিকেল ৫টা ২০ মিনিটে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুনূর রশিদ, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার রঘুনাথপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই মো. শরিফুল ইসলাম, এসআই জি.এম ইমরান হোসেন রাজু, এএসআই সবুজ মণ্ডল ও এএসআই আব্দুর রহমান শান্তসহ পুলিশের সদস্যরা।

অভিযানকালে রঘুনাথপুর এলাকার মেসার্স সরদার ব্রিকসের সামনে পাকা রাস্তা থেকে পাশাপোল এলাকার বাসিন্দা মো. আমিরুল ইসলাম (৪৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

চৌগাছা থানা পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

থানা সূত্রে আরও জানা গেছে, এলাকায় মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতিও স্বাভাবিক রয়েছে।

বেনাপোল(যশোর) সংবাদদাতা

সম্পর্কিত খবর