infonatunsomoy@gmail.com শুক্রবার, ৮ মে ২০২৬
২৫ বৈশাখ ১৪৩৩

বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ নির্বাচন

প্রচারণায় সরব ‘আমিরুল-বনি’ পরিষদ, জমে উঠেছে ভোটের মাঠ

প্রকাশিত: ০৭ মে ২০২৬ ১১:০৫ এএম

সংগৃহিত

যশোরের শার্শা উপজেলার বন্দরনগরী বেনাপোলে ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট স্টাফ অ্যাসোসিয়েশনের ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে জমে উঠেছে নির্বাচনী মাঠ। আগামী ১৩ মে অনুষ্ঠিতব্য এই নির্বাচন সামনে রেখে প্রার্থীদের ব্যাপক প্রচার-প্রচারণায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে পুরো এলাকায়।

বেনাপোল(যশোর) সংবাদদাতা : 

এরই মধ্যে ‘আমিরুল-বনি সমমনা পরিষদ’ তাদের প্যানেল পরিচিতি ও প্রতীক ঘোষণার পর মাঠে সক্রিয় ভূমিকা পালন করছে। “ঊষার গগণে জ্বালাবো সেবার আলো, নেভাবো সব অন্ধকার”—এ স্লোগানকে সামনে রেখে প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন, তুলে ধরছেন নিজেদের পরিকল্পনা ও প্রতিশ্রুতি।

এই পরিষদ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আমিরুল ইসলাম (প্রতীক: চেয়ার) এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন মো. বদরুজ্জামান (বনি) (প্রতীক: তরবারী)।

প্যানেলের অন্যান্য প্রার্থীদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি পদে আলহাজ্ব মো. নজরুল ইসলাম ও মো. শাকিরুল ইসলাম, সহ-সভাপতি পদে মো. মাহবুবুর রহমান ও মো. সাইফুল ইসলাম আসাদ, সাংগঠনিক সম্পাদক পদে আসানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। দপ্তর সম্পাদক পদে রানা আহমেদ, কাস্টমস বিষয়ক সম্পাদক পদে মো. শহিদুল আলম এবং ব্যাংক বিষয়ক সম্পাদক পদে মো. হায়দার আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ ছাড়া অর্থ সম্পাদক, শ্রম ও জনকল্যাণ সম্পাদক, বন্দর ও কার্গো শাখা সম্পাদকসহ বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। কার্যনির্বাহী সদস্য পদেও একাধিক প্রার্থী মাঠে রয়েছেন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, অ্যাসোসিয়েশনের নিজস্ব ভবনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার দাবি করেছেন ‘আমিরুল-বনি’ পরিষদের নেতারা।

তাদের ইশতেহারে সদস্যদের অধিকার রক্ষা, কল্যাণমূলক কার্যক্রম জোরদার এবং সংগঠনের আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

প্যানেল নেতারা বলেন, “উন্নয়ন ও সেবার ধারাবাহিকতা বজায় রাখতে ভোটারদের সমর্থন প্রয়োজন।” তারা ভোটারদের কাছে নিজেদের পক্ষে রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন।

নির্বাচনকে ঘিরে বন্দর এলাকায় এখন উৎসবমুখর আমেজ বিরাজ করছে। প্রার্থীদের পদচারণা, পোস্টার-লিফলেট আর গণসংযোগে সরগরম হয়ে উঠেছে বেনাপোলের বিভিন্ন এলাকা।

সম্পর্কিত খবর